EN ☀️
×

Follow Us

কূটনীতি

গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

বাংলাদেশের শিক্ষা ও পর্যটন উন্নয়নে কাজ করতে চায় ব্রিটিশ কাউন্সিল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

বাংলাদেশের শিক্ষা ও পর্যটন উন্নয়নে কাজ করতে চায় ব্রিটিশ কাউন্সিল
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে সহযোগিতার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেছে ব্রিটিশ কাউন্সিল। আলোচনায় ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ ও পর্যটন খাতের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন পরিদর্শনে গেলে এ আলোচনা হয়। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জনানো হয়। 

পোস্টে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে বিশেষ সহকারীর কাজকে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

এতে ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা ও পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনা উঠে আসে।

ব্রিটিশ কাউন্সিল মনে করে, এসব খাতে অর্থবহ সহযোগিতা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।

আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন