EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসা বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসা বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়।

অ অ

বাংলাদেশে ব্যবসা বাড়াতে জাপানের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়ানো, নতুন প্রযুক্তি ব্যবহার, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উপায়ে পোশাক তৈরির বিষয়ে আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং এ দেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। তিনি কৃত্রিম তন্তু, বিশেষ ধরনের কাপড় এবং পরিবেশবান্ধব পোশাক তৈরির খাতে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানান।

বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসা বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমতি এবং অন্যান্য সরকারি অনুমোদন পেতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

আরও পড়ুন