EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দু'দেশের সম্পর্ককে জোরদার করবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দু'দেশের সম্পর্ককে জোরদার করবে

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতি। প্রধানমন্ত্রীর জাপানে প্রথম রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতির উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাহবুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তারা বাংলাদেশ-জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং জাপান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করার জন্য জাপান সরকারকে ধন্যবাদ দেয় সংগঠনটি।

বাংলাদেশ ও জাপান বন্ধুপ্রতিম দেশ এবং উভয় দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে প্রথম সারির দেশ হচ্ছে জাপান।

যেসব বাংলাদেশী অবৈধভাবে জাপানে কর্মরত রয়েছেন তাদেরকে আইনগতভাবে স্বীকৃতি প্রদান এবং বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশ হতে আরো বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ বাংলাদেশীদের জাপানে কর্মসংস্থানের ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আলাপ-আলোচনা করার জন্য সভায় অনুরোধ জানান বক্তারা।

আরও পড়ুন