EN ☀️
×

Follow Us

কূটনীতি

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিল অস্ট্রেলীয় হাইকমিশন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিল অস্ট্রেলীয় হাইকমিশন

ছবি: অস্ট্রেলীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া।

অ অ

বাংলাদেশজুড়ে দুর্গাপূজার বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে এ উৎসবের ভূমিকার কথা তুলে ধরেছে মিশনটি।

বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, দুর্গাপূজার আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে এ উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা উষ্ণতা ও আতিথেয়তা উপভোগ করার সুযোগ পেয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, ‘দুর্গাপূজা সংস্কৃতির এমন এক শক্তির প্রতিফলন, যা মানুষকে একত্র করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে।’

এ ছাড়া বিজয়া দশমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলীয় হাইকমিশন। শুভেচ্ছাবার্তায় তারা বলেছে, ‘শুভ বিজয়া!’

আরও পড়ুন