শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাল অস্ট্রেলিয়া হাইকমিশন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: ভিডিও থেকে নেয়া।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশন।
সোমবার (২০ অক্টোবর) এ উপলক্ষে হাইকমিশনের প্রতিনিধিরা ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে দুর্গোৎসবের আনন্দে শামিল হন।
অস্ট্রেলিয়া হাইকমিশন এক বার্তায় বলেছে, “বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য দেশটিকে সমৃদ্ধ করেছে, অস্ট্রেলিয়া এই বৈচিত্র্যকে উদ্যাপন করে। দুর্গাপূজার আনন্দে শামিল হতে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করতে পেরে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়া হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা। শুভ শারদীয়া!”
আরও পড়ুন
