EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরে মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরে মঞ্চ মাতালেন বাংলাদেশি শিল্পীরা

ছবি: সংগৃহীত

অ অ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লোক ভির্জা জাদুঘরের মুক্ত মঞ্চে নাচ ও গানে দর্শক মাতিয়েছেন বাংলাদেশের শিল্পীরা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের বাংলাদেশ সংগীত সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত ছিল।

অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশার বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি এবং পাকিস্তানের বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশি শিল্পীদের নাচ ও গানের প্রশংসা করেন দর্শক-শ্রোতারা। গ্যালারিভর্তি দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন। তাঁদের উচ্ছ্বাসে বাংলাদেশের সংস্কৃতির প্রতি আকর্ষণ ও ভালোবাসার প্রকাশ ঘটে। 

এর আগে সকালে বাংলাদেশের সাংস্কৃতিক দল লোক ভির্জা জাদুঘর পরিদর্শন করে। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং জাদুঘরের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়াকাস সালীম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জাদুঘরে প্রদর্শিত পাকিস্তানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখে বাংলাদেশের সাংস্কৃতিক দলের সদস্যরা মুগ্ধ হন।

আরও পড়ুন