EN ☀️
×

Follow Us

কূটনীতি

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডকে বড় শিক্ষা বললেন প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডকে বড় শিক্ষা বললেন প্রতিমন্ত্রী
অ অ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। এটা দেখে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা উচিত।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বিদেশিরাও অনেকে এসে বাংলাদেশে কোনো অন্যায় করলে বাংলাদেশের আইনে তাদের জেল হয়, তাদের জেলে যেতে হয়। যে যে দেশে থাকবে, সেই দেশের আইনকানুনই প্রাধান্য পাবে। সে দেশের আইনই কার্যকর হবে।

তিনি আরও বলেন, এটাও আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে বলে আমি মনে করি। তবে এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এ ধরনের খবর আমরা পেতে আশা করি না, পেতেও চাই না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি আরবের কাছে বাংলাদেশের যা যা জানার প্রয়োজন, সবকিছুই জানতে চাওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের উত্তর পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। সৌদি সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার পর লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন