EN ☀️
×

Follow Us

কূটনীতি

বিমান, জ্বালানি ও দক্ষ জনশক্তিতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আজারবাইজান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

বিমান, জ্বালানি ও দক্ষ জনশক্তিতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আজারবাইজান

ছবি: সংগৃহীত

অ অ

বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি নিয়োগ ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে বাংলাদেশ ও আজারবাইজান।

শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আজারবাইজানে সমবর্তী দায়িত্বপ্রাপ্ত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার আশাবাদ জানান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ। সিআইসিএ সম্মেলনে অংশ নেওয়ায় তিনি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অন্যদিকে, চলমান সংঘাতের মধ্যে ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নিতে সহযোগিতা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির।

আরও পড়ুন