প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সিসকো, প্লাগ অ্যান্ড প্লে ও এনভিডিয়াসহ বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটি।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগের কথা জানায়।
দূতাবাস বলেছে, আমাদের লক্ষ্য বাংলাদেশে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে রপ্তানি ও কর্মসংস্থানে রূপান্তর করা।
পোস্টে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘বড় ভাবনা, নতুন সুযোগ।’ প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে এতে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সংযোগ তৈরি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানো ও দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা চালানো হচ্ছে।