EN ☀️
×

Follow Us

কূটনীতি

কুনমিংয়ে বাংলাদেশি কর্মকর্তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

কুনমিংয়ে বাংলাদেশি কর্মকর্তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

অ অ

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ জন সরকারি কর্মকর্তার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে ইউনান একাডেমি অব গভর্ন্যান্সে এ কর্মসূচির উদ্বোধন হয়। আগামী ১৬ অক্টোবর প্রশিক্ষণ শেষ হবে।

চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির পার্টি স্কুলের ব্যবস্থাপনায় এবং ইউনান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের উপমহাপরিচালক মা জুওশিন, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী, ইউনান প্রাদেশিক কমিটির পার্টি স্কুলের ভাইস প্রেসিডেন্ট ছি ইউয়ানলিং এবং কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আখতার রানু। 

প্রশিক্ষণে চীনের আধুনিকায়ন, কূটনৈতিক সম্পর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, আধুনিক কৃষি, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ ও জনসেবা নিয়ে আলোচনা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ইউনান প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরা হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, আধুনিক কৃষিশিল্প পার্ক, বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্র, পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্প, প্রবীণদের সেবাকেন্দ্র এবং চায়না মোবাইলের ইউনান ডেটা সেন্টার পরিদর্শন করবেন প্রশিক্ষণার্থীরা।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, গ্রামীণ উন্নয়ন, নগরায়ণ এবং শিল্প ও নগর উন্নয়নের সমন্বিত উদ্যোগ সম্পর্কে সরেজমিনে জানার সুযোগ থাকবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা রয়েছেন।

আরও পড়ুন