আমেরিকা ও বাংলাদেশ উভয়রই মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা: ক্রিস্টেনসেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
আমেরিকা ও বাংলাদেশ—উভয় দেশেরই মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথভাবে এগিয়ে যাওয়ার বিপুল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
শনিবার (১০ অক্টোবর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে বলা হয়, ‘বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা—আমেরিকান তিনটি শক্তি, লক্ষ্য একটাই, আমেরিকা ও বাংলাদেশ উভয়ের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ নিয়ে ওয়াশিংটনে মার্কিন ব্যবসায়ী ও বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০২৬ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। সিনেটের অনুমোদন ও শপথ গ্রহণের পর তিনি পিটার হাসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন।