EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে চেয়েছি: রিয়াজ হামিদুল্লাহ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে চেয়েছি: রিয়াজ হামিদুল্লাহ
অ অ

ভারতে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্ব পালনের সময় পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।

রবিবার (৪ অক্টোবর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতে বাংলাদেশের দূত হিসেবে ১৮ মাসের দায়িত্ব পালনকালে তিনি নীরবে বাংলাদেশ-ভারত সম্পর্ককে স্থিতিশীল ও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার লক্ষ্য ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও উভয় দেশের স্বার্থের ভিত্তিতে দীর্ঘমেয়াদে টেকসই সম্পর্ক গড়ে তোলা।

তিনি বলেন, প্রচলিত কূটনীতির পথে না হেঁটে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেছি। রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

রিয়াজ হামিদুল্লাহ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘অভিন্ন স্বার্থের’ ভিত্তিতে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়াই ছিল দায়িত্ব পালনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন