গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে ভারতীয় সহকারী হাইকমিশনের শ্রদ্ধা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ এএম
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
সহকারী হাইকমিশনের চট্টগ্রাম কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, গান্ধীর আদর্শ, শিক্ষা ও কর্মধারা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।
উল্লেখ্য, প্রতি বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা গান্ধীর জন্ম ১৮৬৯ সালের ২ অক্টোবর।
আরও পড়ুন
