EN ☀️
×

Follow Us

কূটনীতি

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সৌজন্য সাক্ষাৎ

এ সময় তাঁরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সৌজন্য সাক্ষাৎ

সেনাসদরে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

অ অ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও কথা বলেন তাঁরা।

আরও পড়ুন