ঢাকায় পাকিস্তান জুনিয়র গলফ দল, স্বাগত জানালেন হাইকমিশনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ এএম
ছবি: সংগৃহীত
তৃতীয় বাংলাদেশ জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছে পাকিস্তান জুনিয়র গলফ দল। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে অংশ নিচ্ছে দলটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনে দলটির সদস্যদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া পাকিস্তানের জুনিয়র গলফারদের শুভেচ্ছা জানান।
গতকাল ঢাকার আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিযোগিতাটি শেষ হবে।
আরও পড়ুন