EN ☀️
×

Follow Us

কূটনীতি

সংঘাত সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার আহ্বান শামা ওবায়েদের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

সংঘাত সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার আহ্বান শামা ওবায়েদের

ছবি: সংগৃহীত

অ অ

অভিযোগ ও ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার মাধ্যমে তা নিরসনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের তুর্কিশ হাউসে জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মিডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিযোগ ও ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতা করতে হবে, কারণ তখন মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে।

শামা ওবায়েদ বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণের সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) সমন্বিত শান্তি বিনির্মাণ দক্ষতা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্র, আঞ্চলিক অংশীজন, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় মালিকানা ও সংশ্লিষ্ট দেশের নিজস্ব উদ্যোগের প্রতি সম্মান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রতিরোধমূলক পদক্ষেপে জাতিসংঘের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এ জন্য পূর্বানুমানযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কবার্তার ভিত্তিতে সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন। মধ্যস্থতার ক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা রাখার আহ্বান জানান শামা ওবায়েদ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অধিবেশন চলাকালে ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন