EN ☀️
×

Follow Us

কূটনীতি

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে নিউইয়র্কের অনুষ্ঠানে জুবাইদা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে নিউইয়র্কের অনুষ্ঠানে জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচির আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিশুদের শিক্ষা ও প্রযুক্তিনির্ভর বিকাশের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মেলানিয়া ট্রাম্পের বৈশ্বিক সহযোগিতা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটে বর্তমানে ৫৭টি দেশ অংশ নিচ্ছে।

আরও পড়ুন