জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে খলিলুর রহমান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে খলিলুর রহমান লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপ।’
তবে ট্রাম্পের সঙ্গে তার কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে পোস্টে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হওয়ায় বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
-6ab20ff1cfd43.jpg)