EN ☀️
×

Follow Us

কূটনীতি

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখার বিষয়ে হয় আলোচনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

অ অ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। একইসঙ্গে ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে যৌথ মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, উচ্চ শৃঙ্খলা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন