ঢাকায় নেপাল দূতাবাসে জাতীয় ও সংবিধান দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
ঢাকায় নেপাল দূতাবাসে দেশটির জাতীয় ও সংবিধান দিবস-২০৮৩ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এক ফেসবুক পোস্টে নেপাল দূতাবাস এ তথ্য জানিয়েছে। পোস্টে বাংলাদেশে বসবাসরত নেপালি নাগরিকদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
নেপালের জাতীয় ও সংবিধান দিবস-২০৮৩ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন