পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকরভাবে একসঙ্গে কাজ করা এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয় বৈঠকে।