বিমান খাতের উন্নয়নে মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।
সাক্ষাতে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতের সম্প্রসারণে বোয়িং উড়োজাহাজ এবং যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিমান পরিবহন ও পর্যটন খাতের সম্প্রসারণে বোয়িংয়ের উড়োজাহাজ এবং যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে মন্ত্রী ও রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়েছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব গ্রহণ করায় রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।