EN ☀️
×

Follow Us

কূটনীতি

বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

শ্রমমান নিশ্চিতের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম

বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
অ অ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দূতাবাসের লেবার অ্যাটাশে লীনা খানও উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বৈঠকে উচ্চ শ্রমমান নিশ্চিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এই উদ্যোগ দুই দেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুফল বয়ে আনবে বলে জানানো হয়।

আরও পড়ুন