EN ☀️
×

Follow Us

কূটনীতি

হাসিনার বক্তব্য তার নিজের, দায় নেবে না ভারত: শ্রিংলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম

হাসিনার বক্তব্য তার নিজের, দায় নেবে না ভারত: শ্রিংলা

ছবি: সংগৃহীত

অ অ

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, হাসিনা যা বলছেন, সেটি তার নিজের বিষয় এবং এর দায় ভারত সরকার নেবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শ্রিংলা বলেন, হাসিনা যা বলছেন, সেটি তার ও বাংলাদেশের মধ্যকার বিষয়। ভারত সরকার এরই মধ্যে স্পষ্ট করেছে, হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত বা ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বার্থে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।


তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শ্রিংলা। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাটা স্বাভাবিক বিষয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে।

আরও পড়ুন