ভারতীয় হাইকমিশনার
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যথাসময়ে ভারত সফর করবেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।
বৈঠক প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।
তিনি জানান, বৈঠকে দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
-6a9bdb1309cb0.jpg)