ভিসা দালাল থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
ভিসা পেতে ‘নিশ্চিত সুযোগ’, দ্রুত প্রক্রিয়াকরণ বা অ্যাপয়েন্টমেন্টের প্রলোভন দেখানো দালালদের ফাঁদে না পড়তে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে অর্থ, ভিসার আবেদন এবং গুরুত্বপূর্ণ সময়—সবই ক্ষতির মুখে পড়তে পারে।
এতে আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা যাবে না।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন