EN ☀️
×

Follow Us

কূটনীতি

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিল বাংলাদেশ
অ অ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় তিনি নেপাল সরকারের দুর্যোগ ত্রাণ তহবিলে বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টি জানান।

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রম চলছে।

এর আগে ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে শোক জানিয়ে ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুন