EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাবান্ধা স্থলবন্দর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর ও দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে তিনি বন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে রাষ্ট্রদূত বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান। সেখানে তিনি সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন।

পরিদর্শনকালে স্মৃতি ধরে রাখতে তাকে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়।

বাংলাবান্ধা সফর শেষে রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদানসংক্রান্ত একটি কর্মসূচি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন