EN ☀️
×

Follow Us

কূটনীতি

নেপালের বন্যা-ভূমিধসের ঘটনায় সহায়তার আশ্বাস বাংলাদেশের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

নেপালের বন্যা-ভূমিধসের ঘটনায় সহায়তার আশ্বাস বাংলাদেশের
অ অ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এ শোক জানান।

এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যজেডি’ হিসেবে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, স্বজন হারানো পরিবারগুলোর প্রতি বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা পাওয়া গেলে বাংলাদেশকে অবহিত ও প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নেপাল সরকারের প্রতি অনুরোধ থাকবে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের সরকার ও জনগণের পাশে রয়েছেন। নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নেপালের কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়নের পর প্রয়োজন হলে নির্দিষ্ট সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।

আরও পড়ুন