EN ☀️
×

Follow Us

কূটনীতি

শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা জোরদারে মাহ্‌দী আমিনের চীন সফর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা জোরদারে মাহ্‌দী আমিনের চীন সফর

ছবি: সংগৃহীত

অ অ

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে চীন-বাংলাদেশ সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

চীন সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নেবেন।

চীন সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে মাহ্‌দী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া উপস্থিত ছিলেন।


এ ছাড়া চীনা দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং।

সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন মাহ্‌দী আমিন। এ সফরের মধ্য দিয়ে শিক্ষা ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন