কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানায়, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।
হেল্পলাইনের মাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের নম্বর: মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২ এবং হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ ও +৯১৯৯০৩৪২৬১১৯
