EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটে ভারতের নতুন সিদ্ধান্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটে ভারতের নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

অ অ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়বে হাইকমিশন।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, আগে প্রতিদিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতো। এতে বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের নানা সমস্যায় পড়তে হতো। পরে এক সপ্তাহের স্লট একসঙ্গে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অভিজ্ঞতা ভালো হওয়ায় এবার ১৫ দিনের স্লট একসঙ্গে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, ভিসা আবেদনকারীদের যেন কম সমস্যায় পড়তে হয়, সেটিই হাইকমিশনের প্রধান লক্ষ্য। এ বিষয়টিকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং খোলা থাকবে।

আরও পড়ুন