EN ☀️
×

Follow Us

কূটনীতি

যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে সম্মাননা পেলেন বাংলাদেশি ক্যাডেট লামিজ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে সম্মাননা পেলেন বাংলাদেশি ক্যাডেট লামিজ

ক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে কমিশনিং কোর্স সম্পন্ন করে দুটি সম্মাননা অর্জন করলেন অফিসার ক্যাডেট আল রাফি লামিজ।

অ অ

যুক্তরাজ্যের খ্যাতনামা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে দুটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট আল রাফি লামিজ। 

রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে অফিসার ক্যাডেট আল রাফি লামিজকে কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার মর্যাদাপূর্ণ ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ অর্জনের কথা উল্লেখ করা হয়। কোর্স চলাকালে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শনকারী আন্তর্জাতিক ক্যাডেটকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা আন্তর্জাতিক অফিসার ক্যাডেটদের দেওয়া বিশেষ পদক ‘স্যান্ডহার্স্ট মেডেল’-ও লাভ করেছেন লামিজ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি এই তরুণ ক্যাডেটের জোড়া সম্মাননা অর্জনের বিষয়টি দেশের জন্য বড় গৌরব বয়ে এনেছে।


আরও পড়ুন