জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শুভেচ্ছা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:০০ এএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাপান। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বার্তায় জাপান জানায়, এ স্মরণীয় দিনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা পুনর্ব্যক্ত করছে তারা।
বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উপায়ে সফল রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে জাপান।
জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের কথা উল্লেখ করে দেশটি জানায়, বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে তারা।
জাপানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।