EN ☀️
×

Follow Us

কূটনীতি

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধিদল।

সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইর দুই সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আইজিপি বৈঠকে এফবিআইর সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইর সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন