EN ☀️
×

Follow Us

কূটনীতি

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।

পরিদর্শন শেষে দেওয়া এক বিবৃতিতে সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন। বর্তমানে সেখানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে মানবিক সংকটের মধ্যে বসবাস করছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে এবং এই সহায়তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশীদার দেশ ও সংস্থাগুলোকেও তাদের সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

মার্কিন বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরণার্থীদের প্রয়োজনীয় খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুন