ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, স্বাগত জানালেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বার্তায় তিনি বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সার্জিও গরের এ সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও এ সফর ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যেই বিশেষ দূত সার্জিও গরের এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।