EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও এভিয়েশন সহযোগিতা জোরদারে গুরুত্ব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর জোর দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।

বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় কূটনীতিকরাও বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন