EN ☀️
×

Follow Us

কূটনীতি

বিমানের বহরে এয়ারবাস যুক্তে আগ্রহ সরকারের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

বিমানের বহরে এয়ারবাস যুক্তে আগ্রহ সরকারের

ছবি: সংগৃহীত

অ অ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের রাষ্ট্রদূত, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনের ডেপুটি চিফ অংশ নেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে টেকসই মিক্সড ফ্লিট গড়ে তুলতে এয়ারবাস কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান।

জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন