কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে ইসলামী আন্দোলনের স্বাক্ষর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
মঙ্গলবার (১৪ জুলাই) সাবেক এই আমিরের স্মরণে ঢাকার কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির আমিরের পক্ষে প্রতিনিধিদলটি কাতারের সরকার ও জনগণের প্রতি আনুষ্ঠানিক সমবেদনা ও সংহতি জ্ঞাপন করে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মশি। এ সময় দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যসচিব মো. রাজল সিকদারও উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন।
শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানিকে মহান আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই দোয়া করা হয়। একই সঙ্গে কাতারের জনগণ এবং বিশেষ করে শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।