EN ☀️
×

Follow Us

কূটনীতি

হজ ফ্লাইটের কর কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

হজ ফ্লাইটের কর কমাতে সৌদির সহযোগিতা চাইল বাংলাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহর সাক্ষাৎ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানোর বিষয়ে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর কথা বিবেচনা করে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে হজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৈঠকে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন