প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
চীনা দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপায় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দুই পক্ষই পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন