EN ☀️
×

Follow Us

কূটনীতি

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:২৬ এএম

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে ফলাফল ঘোষণার পর এক্স বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বার্তায় তিনি লেখেন, ‘তার (খলিলুর রহমান) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি নিশ্চিত যে, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি অবিচল অঙ্গীকার এই পরিষদকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করবে।’

তিনি আরও লেখেন, ‘আমি জাতিসংঘে আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকারসমূহকে এগিয়ে নিতে এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও উদ্যোগে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে হওয়া ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ।

আরও পড়ুন