EN ☀️
×

Follow Us

কূটনীতি

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

রিকশায় চড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস ও উদযাপনের বার্তা তুলে ধরা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

রিকশায় চড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের

ছবি: মার্কিন দূতাবাস

অ অ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন।

বুধবার (২০ মে) অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বের বার্তা তুলে ধরা হয়।

মার্কিন পতাকার ঐতিহ্যবাহী রঙে বিশেষভাবে নকশা করা রিকশাগুলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘এই আয়োজন শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ককেও আরও দৃঢ়ভাবে তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি সংস্কৃতির অন্যতম পরিচিত বাহন রিকশাকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষও উদযাপনের অংশ হতে পারেন।’

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব রিকশার।

আরও পড়ুন