EN ☀️
×

Follow Us

কূটনীতি

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:১২ পিএম

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অ অ

খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন ।

রবিবার  (১৭ মে) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য অধিক হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জবাবে নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।

তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানেরও প্রশংসা করেন।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিল (অ্যাগ্রিকালচার) মেলানি ফিলিপস, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন