EN ☀️
×

Follow Us

কূটনীতি

পহেলা বৈশাখে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রণয় ভার্মা

পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা দুই দেশের জনগণকে নিবিড়ভাবে যুক্ত করে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম

পহেলা বৈশাখে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রণয় ভার্মা
অ অ

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের প্রাক্কালে জাতীয় জাদুঘরে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আবৃত্তি ও জারি গানের পরিবেশনা উপস্থাপন করা হয়।

প্রণয় ভার্মা বলেন, পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা দুই দেশের জনগণকে নিবিড়ভাবে যুক্ত করে।

আরও পড়ুন