EN ☀️
×

Follow Us

কূটনীতি

আইজিপির সঙ্গে জার্মানি দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

আইজিপির সঙ্গে জার্মানি দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মানি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ডেপুটি হেড অব মিশন নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ক্রাউড কন্ট্রোল, সাইবার নিরাপত্তা, ফরেনসিক কার্যক্রম, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা, ভুয়া দলিল যাচাই এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি জার্মানি দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আইজিপির কাছে তুলে দেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে জার্মান সরকারের আগ্রহকে স্বাগত জানান। তিনি সাইবার অপরাধ দমনে দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন