EN ☀️
×

Follow Us

কূটনীতি

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে জাপান ফাউন্ডেশন প্রেসিডেন্টের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে জাপান ফাউন্ডেশন প্রেসিডেন্টের সাক্ষাৎ
অ অ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সঙ্গে জাপান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কুরোসাওয়া শিনিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা বাংলাদেশ ও জাপান ফাউন্ডেশনের মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশে জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা (JLPT)-এর ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি তুলে ধরে জানান, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার অতিক্রম করতে পারে। এ প্রেক্ষিতে তিনি বাংলাদেশে JLPT পরীক্ষার আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, বাংলাদেশি জাপানি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য সহায়তা কামনা করেন তিনি। এ প্রশিক্ষণ জাপানে সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। 

একই সঙ্গে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী ঢাকায় জাপান ফাউন্ডেশনের একটি কার্যালয় স্থাপন এবং রাজধানীর বাইরে পরীক্ষাকেন্দ্র সম্প্রসারণের জন‍্য অনুরোধ করেন, যাতে ক্রমবর্ধমান পরীক্ষার্থীর সংখ্যা আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা যায়।


জাপান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট JLPT ও JFT Basic পরীক্ষার আসন সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ এবং ভবিষ্যতে ঢাকায় কার্যালয় স্থাপনের সম্ভাবনা ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান।

আরও পড়ুন