EN ☀️
×

Follow Us

কূটনীতি

ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অ অ

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয় এবং ইউনেস্কোর সাধারণ পরিষদের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল মূলত একটি বৈষম্যবিরোধী আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ এবং ২০২৪ সালেও বাংলাদেশের জনগণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সফল হয়েছে ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন