EN ☀️
×

Follow Us

কূটনীতি

‘ভাষা মেলা ২০২৬’-এ অংশ নিল রাশিয়ান হাউস ইন ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

‘ভাষা মেলা ২০২৬’-এ অংশ নিল রাশিয়ান হাউস ইন ঢাকা

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা মেলা ২০২৬’-এ অংশগ্রহণ করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা। ২২ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

বহুভাষিকতা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং বিশ্বব্যাপী ভাষাগত ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নেয়।

রাশিয়ান হাউসের স্টলে দর্শনার্থীরা রুশ ভাষা ও সংস্কৃতি, রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক মানবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য উপকরণ সম্পর্কে জানতে পারেন। রুশ সাহিত্য, ইতিহাস ও সমসাময়িক সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে উপস্থাপনাগুলো বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা। আয়োজক ও দর্শনার্থীদের প্রতিও প্রতিষ্ঠানটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও পড়ুন